বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
সাবেক এমপি মুক্তারের দুই দিনের রি-মান্ড  পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষ-জনক: সিলেট রেঞ্জের ডিআইজি যশোর সীমান্তে অভি-যান চালিয়ে বিপুল পরিমাণ চোরা-চালানি মালামাল আ-টক করেছে ৪৯ বিজিবি সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ‎তাহিরপুরে যাদুকাটার দুই বালুমহালের দ-খল বুঝে পেল মেসার্স তাহিয়া এন্টারপ্রাইজ দেশ গঠনে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শায় ১৭ পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি নেতৃবৃন্দ কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী সুন্দরগঞ্জের রামজীবন ইউপি নির্বাচনে শিপন বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী

সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পৌর শহরের দমদমা দত্তপাড়া দুর্গামন্দির কমিটির উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং বিতরণ করা হয় প্রায় ৫ লাখ টাকার ওষুধ।
ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শান্তনু কুমার সাহার সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. বর্ণালী তালুকদার, ডা. রাজেশ কুমার, ডা. ইতি রানী, ডা. রওশনারা প্রমুখ।
উদ্যোক্তা ডা. শান্তনু কুমার সাহা বলেন, প্রতিবছর শারদীয় দুর্গাপূজার নবমী তিথিতে এ আয়োজনের মাধ্যমে অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। গত ১৮ বছর ধরে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
তিনি আরও বলেন, চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, সে উদ্দেশ্যেই প্রতিবছর এ আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin