বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মুন্ডুমালা হাফিজ টেড্রার্সে ভেজাল কীট-নাশক জ-ব্দ সিংড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত ছি-নতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উ-ধাও, যশোরে আটক যুবক কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীর বিদায় দিলেন ময়মনসিংহের ভক্তরা উরফি ইউনিয়নবাসীর প্রতি আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর -ডাঃ কে এম বাবর এমপি জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি আসন্ন ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে কেশবপুরে জামায়াতের মতবিনিময় সভা

‎তাহিরপুরে যাদুকাটার দুই বালুমহালের দ-খল বুঝে পেল মেসার্স তাহিয়া এন্টারপ্রাইজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

‎
‎কেএম শহীদুল সুনামগঞ্জ :
‎সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর দুটি বালুমহালের দখল বুঝে পেয়েছে ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স তাহিয়া এন্টারপ্রাইজ। প্রায় দেড় মাস বন্ধ থাকার পর বালুমহাল দুটি বুঝিয়ে দেওয়ায় স্থানীয় প্রায় লাখো শ্রমিক ও ব্যবসায়িদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নদীকে কেন্দ্র করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
‎
‎গত সোমবার (১৯ অক্টোবর) সরেজমিনে মাপ জোখ ও সীমানা নির্ধারণের মাধ্যমে ইজারাদারকে বালুমহাল দুটির দখল বুঝিয়ে দেন উপজেলা প্রশাসন। এ সময় তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি),তাহিরপুর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিজিবি সদস্যগণ, রাজনীতিবিদ, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎
‎স্থানীয়দের প্রত্যাশা, বালুমহাল দুটি চালু হলে নদীকেন্দ্রিক শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে। সংশ্লিষ্টদের মতে, প্রায় দেড় মাস কাজ বন্ধ থাকায় বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত শ্রমিকদের জীবিকায় প্রভাব পড়েছিল।
‎
‎তবে বালুমহাল দুটিতে বালু উত্তোলন ও পরিবহনের কার্যক্রম শুরু করার ক্ষেত্রে ইজারার শর্ত, সরকারি নির্দেশনা এবং পরিবেশগত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করে বালু উত্তোলনের গুরুত্বরোপ করেন উপাজেলা প্রশাসন।
‎
‎তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী এবং বালুমহালের ইজারাদার নাসির মিয়া দখল হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস রিপামনি দেবী বলেন, সরকার নির্ধারিত মূল্যে আগামী ৩০ চৈত্র পর্যন্ত যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহালের ইজারা পেয়েছেন মেসার্স তাহিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাসির মিয়া। ইজারার শর্ত অনুযায়ী, যথাযথ নিয়ম মেনে ম্যানুয়াল পদ্ধতিতে বালু উত্তোলন করতে পারবেন ইজারাদার। তবে নদীর তীর বা পাড় কেটে বালু উত্তোলনের বিষয়ে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। কোনো অবস্থাতেই নদীর পাড় কাটা সহ্য করা হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।##
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin