বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মুন্ডুমালা হাফিজ টেড্রার্সে ভেজাল কীট-নাশক জ-ব্দ সিংড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত ছি-নতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উ-ধাও, যশোরে আটক যুবক কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীর বিদায় দিলেন ময়মনসিংহের ভক্তরা উরফি ইউনিয়নবাসীর প্রতি আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর -ডাঃ কে এম বাবর এমপি জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি আসন্ন ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে কেশবপুরে জামায়াতের মতবিনিময় সভা

মুন্ডুমালা হাফিজ টেড্রার্সে ভেজাল কীট-নাশক জ-ব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

আলিফ হোসেন।।
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের মুন্ডুমালা বাজারের মেসার্স হাফিজুর টেড্রার্স থেকে ২ লাখ ৯ হাজার টাকার ভেজাল ও নিম্নমানের কীটনাশক জব্দ করা হয়। গত ১৫ অক্টোবর এই ঘটনা ঘটেছে।এদিকে কীটনাশক জব্দ ও জরিমানার খবর ছড়িয়ে পড়লে এলাকার কৃষকদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।কৃষকেরা ওই কীটনাশক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তি ও লাইসেন্স বাতিলের দাবি করেছেন।যা দেখে অন্যকেউ এমন অপকর্ম করার সাহস না পায়।এ ঘটনার পর ওই দোকান থেকে কীটনাশক না কেনার জন্য কৃষকদের কাছে আহবান জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান,এদিন কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন মেসার্স হাফিজ ট্রেডার্সে অভিযান চালায়।এসময় দোকান থেকে ২ লাখ ৯ হাজার টাকা মূল্যের অননুমোদিত ও ভেজাল-নিম্নমানের কীটনাশক জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে শরিফ অ্যাগ্রো, বিলবেন, নাজ কেয়ার, নাজ ফস, উজালা ও রবিন নামের পণ্য ছিল। ভ্রাম্যমান আদালত দোকানমালিক হারুন-অর-রশিদকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এবং আদালতের নির্দেশে জব্দ করা কীটনাশক ধ্বংস করা হয়।

এদিকে কৃষকেরা বলছে, যেখানে ভেজাল কীটনাশক কিনে কৃষকদের লাখ লাখ টাকা নষ্ট ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে,সেখানে ভেজাল ও নিম্নমানের কীটনাশক বিক্রেতার
মাত্র ১০ হাজার টাকা জরিমানা করা কতটা যুক্তিযুক্ত ?
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, এই দোকানে দীর্ঘদিন যাবত ভেজাল ও নিম্নমানের কীটনাশক বিক্রি করা হচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে মেসার্স হাফিজুর টেড্রার্সের হাফিজুর রহমান ভেজাল ও নিম্নমানের কীটনাশক বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, দুই লাখ ৯ হাজার টাকার মালামাল নয়,তার দোকান থেকে ১২০ বোতল কীটনাশক জব্দ করা হয় (এপি) নম্বর না থাকায় এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি বলেন, একটি মহল তার ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করতেই এসব অপপ্রচার করছে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin