বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মুন্ডুমালা হাফিজ টেড্রার্সে ভেজাল কীট-নাশক জ-ব্দ সিংড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত ছি-নতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উ-ধাও, যশোরে আটক যুবক কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীর বিদায় দিলেন ময়মনসিংহের ভক্তরা উরফি ইউনিয়নবাসীর প্রতি আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর -ডাঃ কে এম বাবর এমপি জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি আসন্ন ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে কেশবপুরে জামায়াতের মতবিনিময় সভা

কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীর বিদায় দিলেন ময়মনসিংহের ভক্তরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
কড়া নিরাপত্তায় ও ঐতিহ্যবাহী সিঁদুর খেলা, ভক্তদের অশ্রুসজল চোখ আর ঢাক-ঢোলের বিদায়ী সুরে ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ নগরীর কাচারী ঘাটসহ জেলার বিভিন্ন বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জনের মাধ্যমে মর্ত্যলোক ছেড়ে কৈলাসে পতিগৃহে ফিরে যান দেবী দুর্গতিনাশিনী। এর আগে সকাল থেকেই ময়মনসিংহের মণ্ডপগুলোতে বিজয়া দশমীর নানা আনুষ্ঠানিকতা শুরু হয়। মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ ও বিদায়ী আরতির পর শুরু হয় ঐতিহ্যবাহী ‘সিঁদুর খেলা’। বিবাহিত হিন্দু নারীরা দেবীর কপালে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর রাঙিয়ে দীর্ঘায়ু ও বিশ্ব শান্তির প্রার্থনা করেন। বিদায়ের এই ক্ষণে মণ্ডপগুলোতে আনন্দের পাশাপাশি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিকেলে নগরীর মণ্ডপগুলো থেকে প্রতিমা নিয়ে বিসর্জন শোভাযাত্রা বের করা হয়। ঢাকের আওয়াজ, উলুধ্বনি আর শঙ্খধ্বনি সহযোগে ভক্তরা শোভাযাত্রা নিয়ে স্থানীয় জলাশয় ও নদী ঘাটে জড়ো হন। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একে একে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, এবার ময়মনসিংহ নগরীর ৮৯টি জেলায় মোট ৮১৪টি মণ্ডপে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। পূজা চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ময়মনসিংহের কোতুয়ালী মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের পাশাপাশি আনসার সদস্য বাহিনী, জেলা,মহানগর ও উপজেলা পর্যায়ের সহযোগী ও অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে দায়িত্ব পালন করেছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা ও পুলিশের বিশেষ টহল দল নিয়োজিত ছিল। ময়মনসিংহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এবং স্থানীয় জনসাধারণের সম্প্রীতিময় সহযোগিতার কারণে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবারের দুর্গোৎসব সম্পন্ন করা সম্ভব হয়েছে। দেবী বিসর্জনের পর ভক্তরা একে অপরের সাথে কোলাকুলি ও বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।

বিজয়া দশমী উপলক্ষে অনুষ্ঠিত শোভাযাত্রা ও
প্রতিমা বিসর্জ্জনের নিরাপত্তা নিশ্চিত করতে স্ব- শরীরে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি,ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুললাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আসাদুজ্জামান শাকিল, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ওসি মাহবুবুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারীরা।

বিজয়া দশমী উপলক্ষে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে দেবী দুর্গার প্রতিমা নিয়ে কাচারী ঘাটে আসেন ভক্তরা। সেখানে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেন তাঁরা।

জেলা পুলিশের দেওয়া তথ্য মোতাবেক এবার ময়মনসিংহ জোলার ১৪ থানায় মোট ৮১৪ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। এর মাঝে ময়মনসিংহ সিটি করপোরেশনসহ কোতোয়ালী মডেল থানা: ১৩২টি,মুক্তাগাছা: ১১৪টি,ফুলবাড়িয়া: ৭৩টি
ত্রিশাল: ৬৯টভালুকা: ৬৭টি,গফরগাঁও: ১০টি,পাগলা: ১১টি,গৌরীপুর: ৬৪টি,ঈশ্বরগঞ্জ: ৫০টি,নান্দাইল: ৩০টি
ফুলপুর: ৪৮টি,হালুয়াঘাট: ৬১টি,ধোবাউড়া: ৩৫টি
তারাকান্দা: ৫০টি মন্ডপে দুর্গাপুজা উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের নেতৃত্বে প্রতিটি মন্ডপেই ছিলো কঠোর নিরাপত্তা।।

।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin