বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মুন্ডুমালা হাফিজ টেড্রার্সে ভেজাল কীট-নাশক জ-ব্দ সিংড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত ছি-নতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উ-ধাও, যশোরে আটক যুবক কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীর বিদায় দিলেন ময়মনসিংহের ভক্তরা উরফি ইউনিয়নবাসীর প্রতি আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর -ডাঃ কে এম বাবর এমপি জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি আসন্ন ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে কেশবপুরে জামায়াতের মতবিনিময় সভা

জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার

জয়পুরহাট, ২১ অক্টোবর, ২০২৬ (বাসস): ‘মা তুমি আবার এসো’-এ আকুতি জানিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে জেলায় আজ শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার।

আজ বুধবার শেষ দিনে মন্ডপে মন্ডপে দশমীর বিহিত পূজার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের। এদিন দুপুরের পর থেকে শুরু হয় দেবীর বিসর্জন ও শান্তিজল গ্রহনের পালা।

বোধনে ‘অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা উমাদেবীর আগমন ঘটে মর্ত্য।হিন্দু ধর্মীয় বিশ্বাসে টানা পাঁচদিন মৃন্ময়ীরূপে মন্ডপে মন্ডপে থেকে ফিরে গেছেন কৈলাসে স্বামী শিবের সান্নিধ্যে। এবার গজে আসা দেবী ফিরেছেন নৌকায়। মন্ডপে মন্ডপে ভক্তদের ঢল, ঢাক আর শঙ্খধ্বনি, সিঁদুর খেলায় মুখরিত হয়ে ওঠে মন্ডপ প্রাঙ্গন। একদিকে উৎসবের আমেজ অন্যদিকে বিদায়ের সুর, শুরু হয় আনন্দে বিষাদে বিদায় উৎসব।

বুধবার জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়ার শোভাযাত্রা শেষে ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাট উপজেলার নিজ নিজ স্থানীয় সরকারি পুকুরে প্রতিমা বিসর্জন দেয়া হয়। বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রায় নারী, পুরুষ, শিশু-কিশোর সকলেই অংশগ্রহন করেন। চকশ্যাম ও পুকুরের ঘাটে পুরোহিতের শেষ মন্ত্রপাঠের মধ্য দিয়ে ধর্মীয় রীতি মেনে অপরাজিতা পূজা শেষে বিসর্জন দেয়া হয় দেবী দুর্গাকে। শেষে আনা হয় শান্তি জল।
জেলার পাঁচ উপজেলায় এবার দুইশ’ ১১০ টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়। পূজামন্ডপ গুলোতে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি র‌্যাবের টীম তদারকি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin