বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :-
সাবেক এমপি মুক্তারের দুই দিনের রি-মান্ড  পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষ-জনক: সিলেট রেঞ্জের ডিআইজি যশোর সীমান্তে অভি-যান চালিয়ে বিপুল পরিমাণ চোরা-চালানি মালামাল আ-টক করেছে ৪৯ বিজিবি সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ‎তাহিরপুরে যাদুকাটার দুই বালুমহালের দ-খল বুঝে পেল মেসার্স তাহিয়া এন্টারপ্রাইজ দেশ গঠনে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শায় ১৭ পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি নেতৃবৃন্দ কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী সুন্দরগঞ্জের রামজীবন ইউপি নির্বাচনে শিপন বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী

যশোর সীমান্তে অভি-যান চালিয়ে বিপুল পরিমাণ চোরা-চালানি মালামাল আ-টক করেছে ৪৯ বিজিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

আজিজুল ইসলাম, ​নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের পৃথক টহলদল এসব মালামাল আটক করে।

​বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া এবং অবৈধভাবে নিয়ে আসা ৩৬টি ভারতীয় শাড়ী, ৮টি থ্রি-পিস, ৮টি কম্বল, ১ কেজি কিসমিস, ২৪০টি চকলেট, ৭৫ প্যাকেট পাতার বিড়ি এবং ২৪৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৪২ হাজার ৩২৫ টাকা।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার চক্রকে আটক করার জন্য বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

​তিনি আরও বলেন, বিজিবির এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযানের ফলেই সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা সম্ভব হচ্ছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin