বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মুন্ডুমালা হাফিজ টেড্রার্সে ভেজাল কীট-নাশক জ-ব্দ সিংড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত ছি-নতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উ-ধাও, যশোরে আটক যুবক কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীর বিদায় দিলেন ময়মনসিংহের ভক্তরা উরফি ইউনিয়নবাসীর প্রতি আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর -ডাঃ কে এম বাবর এমপি জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি আসন্ন ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে কেশবপুরে জামায়াতের মতবিনিময় সভা

সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষ-জনক: সিলেট রেঞ্জের ডিআইজি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪৮ Time View

‎কেএম শহীদুল সুনামগঞ্জ :
‎
‎সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক বলে জানিয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে পূজামণ্ডপে এসে উৎসব উদযাপন করছেন। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করছেন।
‎মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া, কালীবাড়ি ও ষোলঘর এলাকার রামকৃষ্ণ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, গত দুই দিন তিনি সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার সুনামগঞ্জের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেছেন। এসব স্থানে পূজা উদযাপন কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
‎তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পুলিশ, স্বেচ্ছাসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় রয়েছে। পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরাসহ বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা তাঁর কাছে সন্তোষজনক মনে হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে ডিআইজি বলেন, তাঁরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করেন। পাশাপাশি যেসব পূজামণ্ডপ তিনি পরিদর্শন করতে পারেননি, সেসব মণ্ডপের আয়োজক কমিটির নেতাদেরও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
‎এদিকে, পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা এবং সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ (পিপিএম) । এছাড়াও জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা ও উপস্থিত ছিলেন।##
‎
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin