মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

ভাবখালীকে জাতি ধর্ম-বর্ণনির্বিশেষে সকলের বাসযোগ্য হিসাবে গড়তে চাই-রফিকুল আলম শামীম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১১৬ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
সবাইকে সঙ্গে নিয়ে ভাবখালী ইউনিয়নকে একটি আধুনিক, সুন্দর ও সম্প্রীতিপূর্ণ ইউনিয়ন গড়ার প্রত্যাশা ব্যক্ত করে ময়মনসিংহ মহানগর বিএনপির সদস্য,জাতীয়তাবাদী রাজনীতির তরুণ নেতা,কোতোয়ালী বিএনপির সাবেক সদস্য, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং ভাবখালী ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন প্রত্যাশী, রফিকুল আলম শামীম
বলেন, ‘আমি এমন একটি ভাবখালী ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষ শান্তিতে বসবাস করবেন। একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতা থাকবে।এসময় ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনায় সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, সুন্দর ও সম্প্রীতিপূর্ণ ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধর্মীয় উৎসবকে ঘিরে এই উদ্যোগের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ময়মনসিংহ সদর ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দের নির্দেশনা অনুযায়ী ১২ নং ভাবখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন। এসময় তিনি পূজার সার্বিক খোঁজখবর নেন এবং প্রতিটি মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ভাবখালী ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় পুঁজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা।

রফিকুল আলম শামীম বলেন আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে আগেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই। মানুষের সেবা করা এবং সুখে-দুঃখে পাশে থাকাই আমার লক্ষ্য।তিনি আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে নয়, এলাকার মানুষের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আমার বাবা-চাচারাও আগে থেকে আপনাদের সেবায় নিয়োজিত ছিলেন। তাদের সেই পথ অনুসরণ করে আমিও মানুষের পাশে থাকতে চাই। মানুষের বিপদে-আপদে এগিয়ে আসা, তাদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার উদ্দেশ্য।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী এই বিএনপি নেতাকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়দের একাংশ।

এসময় রফিকুল আলম শামীম বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের এক অনন্য প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সনাতন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে উৎসবের আনন্দ ভোগ করে আসছেন। তিনি প্রত্যাশা করেন- ধর্ম-বর্ণনির্বিশেষে সবার মধ্যে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট থাকুক। শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সনাতন ধর্মের প্রতিটি ঘরে। এ উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
‎
‎পরিশেষে তিনি শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করেন এবং সনাতন ধর্মের সবাইকে পারস্পরিক সম্প্রীতি, শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin