মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

জয়পুরহাটে মহা অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৮২ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট / স্টাফ রিপোর্টার।।

জয়পুরহাটে ৩০৯টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গাপূজা। সোমবার মহাঅষ্টমীতে শহরের সবচেয়ে বড় মণ্ডপ শহরের মাদারগঞ্জ দূর্গা মন্দির মন্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এবার দেবী রুপে পুজিত হয়েছেন শহরের মাদারগঞ্জ এলাকার অমিত কুমার চৌধুরীর মেয়ে তাজপুর মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী শ্রেষ্ঠা চৌধুরী। পূজায় মন্ত্র পাঠ করেন পুরোহিত চপল চক্রবর্তী।

কুমারী পূজা দেখতে সকাল থেকে মাদারগঞ্জ মন্ডপে ভিড় করেন জেলার বিভিন্ন স্থান থেকে আসা শতশত ভক্তরা। এরপর অষ্টমীর পূজা অর্চনা শেষে নতুন কাপড় পড়িয়ে দেবীর সাজে সজ্জিত করে কুমারীকে মন্দিরে বসানো হয়। এসময় ঢাক-ঢোল, শঙ্খ আর উলু ধনিতে মুখরিত হয়ে উঠে মন্দির প্রাঙ্গন। শ্রীরামকৃষ্ণের কথামৃত সব স্ত্রীলোক ভগবতীর একটি রুপ। সেই রুপকে চিন্তা করে কুমারী পূজা করা হয়।

এসময় জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, জয়পুরহাট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফন্ডের আহবায়ক উৎপল কুমার মন্ডল ও মন্দিরের সভাপতি অমিত কুমারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin