মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৯১ Time View

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:

বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে চতুর্থ বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে জনপ্রিয় জাতীয় দৈনিক ‘কালবেলা’। এ উপলক্ষে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জমকালোভাবে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১:৩০ মিনিটে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা জর্জ কোর্টের পিপি এডভোকেট মির্জা নাজমুল ইসলাম প্রধান, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং পরিবেশ আন্দোলন সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের।
দৈনিক কালবেলার পঞ্চগড় জেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম আকাশ ও এখন টেলিফোনে পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর মিলনায়তন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেন, “দৈনিক কালবেলা অল্প সময়ে বাংলাদেশের মানুষের প্রিয় পত্রিকা হিসেবে আবির্ভূত হয়েছে। পত্রিকাটি দলমতের উর্ধ্বে উঠে অপ্রিয় সত্য কথা তুলে ধরে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।” প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক সহ সকল কলাকুশলীদের অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।

প্রতিমন্ত্রী আরও বলেন, দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও আপসহীন সাংবাদিকতার ধারা বজায় রেখে আগামীতেও দেশের উন্নয়ন, সম্ভাবনা ও জনমানুষের কথা বলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, “কালবেলা পত্রিকা অনলাইন, প্রিন্ট এবং ডিজিটালে অভূতপূর্ব উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে দেশের যেকোনো নিউজ সর্ব প্রথমে কালবেলার মাধ্যমে পাই।” এ সময় তিনি কালবেলা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে জেলা জর্জ কোর্টের পিপি এডভোকেট মির্জা নাজমুল ইসলাম প্রধান বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ নিউজ প্রকাশের কারণে পত্রিকাটি পাঠক নন্দিত ও দেশে বিদেশে সমাদৃত হয়েছে। আমি আশা করি কালবেলার এই জনপ্রিয়তার ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার তাপস এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফসান জাপান।
এছাড়াও সাংবাদিক সমাজের পক্ষে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, চেম্বার অব কমার্সের পরিচালক রিয়েল প্রধান, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম ও আমির খসরু লাভলুসহ পঞ্চগড় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin