শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

আশুলিয়ায় শারমিন গ্রুপের শ্রমিক মৃ-ত্যুর সুষ্ঠু বিচার ও কারখানা শ্রমিকবান্ধব করার দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২০৩ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার শারমিন গ্রুপের মালিকের প্ররোচনায় শ্রমিক মৃত্যুর সুষ্ঠু বিচার এবং দেশের সকল পোশাক কারখানায় নিরাপদ, সুষ্ঠু ও শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দুপুরে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি এবং টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

এই মানববন্ধনে বক্তারা শ্রমিক মৃত্যুর সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। একই সঙ্গে তারা কর্মক্ষেত্রে শ্রমিকদের জীবনের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “গার্মেন্টস শিল্পের উৎপাদন ও অগ্রগতিতে শ্রমিকদের অবদান অপরিসীম। তবে কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো শ্রমিক যেন কর্মক্ষেত্রে সহিংসতা, নির্যাতন কিংবা অনিরাপদ পরিবেশের শিকার না হন, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কারখানা মালিকদের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ) বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া সভাপতি মাসুদ রানা সুলতানসহ অন্যান্য বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin