মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

চারঘাটে দ্ব-ন্দ্ব নির-সন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫৮ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

সংঘাত-সহিংসতা পরিহার করে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির ভিত্তিতে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে রাজশাহীর চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নিমপাড়া ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) কার্যক্রমের আওতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), চারঘাট, রাজশাহী এ সভার আয়োজন করে।

নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ।

সভা সঞ্চালনা করেন, পিএফজি চারঘাট উপজেলা সমন্বয়কারী সনি আজাদ।

সভায় উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়কারী এস এম শফিকুর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর রোকনুজ্জামান রোকন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।

সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার মনোভাব বাড়াতে হবে। মতপার্থক্য বা বিরোধ দেখা দিলে সংঘাতের পথ বেছে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। পাশাপাশি সামাজিক বিভেদ দূর করে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্টের সদস্যবৃন্দসহ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) সদস্যরা।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin