মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১২২ Time View

‎কেএম শহীদুল সুনামগঞ্জ :
‎
‎সুনামগঞ্জ ২৫০শয্যা জেলা হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার গণমাধ্যম কর্মীদের সাথে ২৫০শয্যা সদর হাসপাতালের নবাগত তত্বাবধায়ক ও ডাক্তারদের মত বিনিময় সভাঅনুষ্ঠিত হয়েছে।
‎১৫ই অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সদর হাসপাতালের ২য় তলা কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ  আলী আশরাফ সোহাগের সভাপতিত্বে ডাক্তার নিশাত তাসলীম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আরএমও ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ বিষ্ণু প্রসাদ, ডাঃ জহুর লাল শিপলু প্রমূখ।
‎
‎এছাড়াও সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ উকিলপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক প্রকাশক মোঃ শেরগুল আহমদ, সুনামগঞ্জ কালীবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জ খবর পত্রিকার সম্পাদক প্রকাশক পংকজ কান্তি দে,দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক প্রকাশক সেলিম আহমদ তালুকদার, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান, আর টিভির জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, সাংবাদিক আল-হেলাল, সাংবাদিক আকরাম উদ্দিন,সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, চ্যানেল ওয়ান টিভির প্রতিনিধি জাকির হোসেন,  চ্যানেল টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি এআর জুয়েল, সাংবাদিক জসিম উদ্দিন, হাসান চৌধুরী,আমিরুল ইসলাম, সুলেমান মিয়া, বাবুল মিয়া, সাংবাদিক মিজানুর রহমান , দৈনিক আজকালের ও বাসসের প্রতিনিধি আমিনুল হক, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কেএম শহীদুল ইসলাম, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, বিজয়ের কন্ঠের প্রতিনিধি আব্দুল শহীদ, যমুনা টিভির জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান, বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমান, দৈনিক আমার বার্তা পত্রিকার প্রতিনিধি গাজী আফজাল হেসেন,দেশ টিভির জেলা প্রতিনিধি শাহবাজ মান্না, এসএ টিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার সুমন, বাংলা টিভির জেলা প্রতিনিধি আল হাবিব, গ্রীন টিভির জেলা প্রতিনিধি আল আমিন, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার সামিয়ান তাজুল, সুনামগঞ্জ খবর পত্রিকার স্টাফ রিপোর্টার কামরান,নাগরিক টিভির প্রতিনিধি জালাল উদ্দিন নাসিম,শেষ সংবাদের জেলা প্রতিনিধি কামাল পাশা,সাংবাদিক রাজু রমজান, সাংবাদিক মশিউর,চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, হাওরাঞ্চলের স্টাফ রিপোর্টার শাওন রায়,সুনামগঞ্জ সময় পত্রিকার স্টাফ রিপোর্টার এরশাদুল হক, সুনামগঞ্জ ডাকের স্টাফ রিপোর্টার সালমান, দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি আপ্তাব উদ্দিন, আইপি টিভি চ্যানেল টুয়েন্টি ওয়ানের প্রতিনিধি শফিকুল বারীসহ আরও অনেকে। সভায় হাসপাতালের নবাগত তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলী আশরাফ  সকল সাংবাদিকদের কাছ থেকে হাসপাতালের ভোগান্তি নিরসনে এবং সেবার মানউন্নয়নের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেন এবং পরামর্শ নেন। এসময় তত্বাবধায়ক সকল সাংবাদিকদের সামনে হাসপাতালের সংকটময় সমস্যার কথা সাংবাদিকদের মাঝে তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ কামনাসহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সু -দৃষ্টি কামনা করেন। সকলের সহযোগিতায়  সদর হাসপাতালের অনিয়ম-দুর্নীতি, দালাল মুক্ত একটি সেবামূলক  হাসপাতাল রূপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করেন নবাগত তত্বাবধায়কসহ কর্মরত সদর হাসপাতালের ডাক্তাররা।##
‎
‎
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin