মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

শারদীয় দুর্গোৎসবে বানারীপাড়া পৌরবাসীকে শাহীন খোকনের শুভেচ্ছা ও অভিনন্দন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৪৭ Time View

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বানারীপাড়া পৌরসভার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শাহীন খোকন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি, আনন্দ ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য উৎসব। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, বরং এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনাকে ধারণ করে সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে হবে।

শাহীন খোকন শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, পূজার আনন্দে প্রতিটি পরিবার ভরে উঠুক সুখ,শান্তি ও সমৃদ্ধিতে। উৎসবকে কেন্দ্র করে বানারীপাড়া পৌরসভার প্রতিটি পূজামণ্ডপে আনন্দমুখর পরিবেশ বজায় থাকুক এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক।

পরিশেষে তিনি বানারীপাড়া পৌরসভার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেন। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক নতুন আশা, আনন্দ ও কল্যাণ এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শুভ শারদীয়া। সবাইকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin