মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

ভাঙ্গনের জন্য পদ্মানদীর বাঁধ নির্মান হবে ব্যয় হবে জনগনের টাকা, কোন অনিয়ম সহ্য করা হবে না। পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৭৭ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা এলাকায় পদ্মা নদীর ভাঙনকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সরেজমিনে পরিদর্শনকালে তিনি নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

গোদাগাড়ী পৌরসভার নদীতীরবর্তী এলাকায় পদ্মার ভাঙন দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাঙনের ফলে বসতভিটা, কৃষিজমি, রাস্তা, ব্রিজ, কালভাট যোগাযোগব্যবস্থা ও মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের বিষয়ে সরকারের উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা।সরকারি সেবা

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নদীভাঙনের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তবে এ জন্য কী ধরনের প্রকল্প নেওয়া হবে, কখন কাজ শুরু হবে এবং সম্ভাব্য ব্যয় বা বরাদ্দ কত হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এখানে যেসব প্রকল্পের কাজ করা হবে সেগুলি সরকারের টাকায় হবে না। এসব টাকা আপনাদের টাকা, আপনারা যে ট্যাস্ক, জমির খাজনা দেন, ওই সব টাকা দিয়ে কাজ করা হবে। এখানে কোন অনিয়ম সহ্য করা হবে আমাদের দলীয় লোক জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগাঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে। এখানে স্থায়ীভাবে বাঁধ নির্মান করা হবে। যেখানে যা করা দরকার তা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে পদ্মার ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনের মধ্য দিয়ে নদীভাঙন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়। স্থানীয়দের বসতভিটা, কৃষিজমি ও অন্যান্য সম্পদ রক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়া গেলে নদীতীরবর্তী মানুষের দীর্ঘদিনের উদ্বেগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, প্রতিমন্ত্রীর দেওয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে দ্রুত কারিগরি সমীক্ষা, প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবসম্মত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করা গেলে নদীভাঙনের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে। এখন পদ্মার তীরবর্তী জনপদের মানুষের অপেক্ষা, পরিদর্শনের পর সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া এবং নদীভাঙন থেকে বসতভিটা, কৃষিজমি ও জনপদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নের।

মোঃ হায়দার আলী
রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin