মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

নাটোরের বড়াইগ্রাম জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৮৭ Time View

বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি :

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদ চত্বর প্রাঙ্গণে স্থানীয় জনসাধারণের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

মতবিনিময় সভায় স্থানীয় জনসাধারণ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মূল্যবান মতামত, পরামর্শ ও অভিযোগ তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোর যথাযথ সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় বড়াইগ্রাম সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের আয়োজনে সভায় পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। মাদক, সন্ত্রাস, অপরাধমূলক কর্মকাণ্ড ও জনশৃঙ্খলাবিরোধী কার্যকলাপ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।

পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের সমস্যা ও অভিযোগের যথাযথ প্রতিকার করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে নাটোর জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে। জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

নাটোর জেলা পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin