মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনকে জোড়ালো পদক্ষেপ নেওয়ার আহবান এড মাহবুবের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৯৫ Time View

স্টাফ রিপোর্টারঃ
ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসককে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস) এর ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেছেন, প্রশাসককে শান্তিতে ঘুমাতে দেব না, বিভিন্ন কর্মসূচি দিয়ে ঘুম ভাঙিয়ে দেব। এসময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রম জোরদার এবং গণ উদ্যোগ বৃদ্ধি করারও দাবী জানিয়েছেন। তিনি বলেন ময়মনসিংহের মানুষ ডেঙ্গুতে মরবে আপনি নিশ্চিন্তে ঘুমাবেন এটা হতে পারেনা, এই সুযোগ আমরা আপনাকে দিবনা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবার) দুপুর ২ টায় চলমান ডেঙ্গু পরিস্থিতিতে প্রশাসকের ঘুম ভাঙানো কর্মসূচি” উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর মশক নিধন, পরিচ্ছন্নতা এবং নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার দাবিতে
ময়মনসিংহের সচেতন নাগরিক সমাজ আয়োজিত
প্রতীকী প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এডভোকেট এটিএম মাহবুব উল আলম।

এসময় তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতা তৈরি করলেই হবে না, মশা নিধনে প্রশাসককে দ্রুত বাস্তব কর্মসূচি নিতে হবে। মানুষের জীবন রক্ষায় সরকারের পাশাপাশি সিটি করপোরেশন প্রশাসককে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় তিনি ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। এ বিষয়ে সরকারের ব্যর্থতা স্বীকার করা উচিত। বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গুর টিকা রয়েছে উল্লেখ করে সরকারিভাবে টিকা আনার জন্য প্রশাসককে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সরকারি উদ্যোগ না থাকলে বেসরকারিভাবে ডেঙ্গুর টিকা আনার সুযোগ করে দেওয়ার কথাও বলেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin