মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে গণিত, বিজ্ঞান , বাংলা অলিম্পিয়াড, দেয়ালিকা বিতর্ক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬৯ Time View

মহিউদ্দিন চৌধুরী।।
“মানুষ গড়ার দৃঢ় প্রত্যয়ে, এগিয়ে চলো নিরন্তর”—এই মূলমন্ত্রকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ২০২৬ সালের বর্ণাঢ্য শিক্ষা উৎসব। দিনব্যাপী এই আয়োজনে গণিত, বিজ্ঞান ও বাংলা অলিম্পিয়াড,বিতর্ক প্রতিযোগিতা, দেয়ালিকা উন্মোচন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

গতকাল ১৫ই অক্টোবর (বৃহস্পতিবার) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবক রুহুল আমিন রবিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব,মুহাম্মদ ইসহাক,প্রধান বক্তা পরিচালনা পরিষদের সভাপতি জনাব কাজী নুরুল কবির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ দিদারুল আলম আলম। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সহকারী প্রধান শিক্ষক বাবু সন্তোষ কুমার দাশ, তরুণ রাজনীতিবিদ জনাব অহিদুল ইসলাম, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সাইফুল ইসলাম টিটু এবং সাহাব উদ্দিন খোকন। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সপ্তম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী জান্নাতুল নুর ও নাঈমা আক্তার

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সুপ্ত সাহিত্য প্রতিভা ও সৃজনশীলতার অনন্য প্রকাশ—’দেয়ালিকা’ উন্মোচন করেন। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় গণিত, বিজ্ঞান ও বাংলা অলিম্পিয়াড এবং যুক্তি ও বুদ্ধির লড়াই সম্বলিত আকর্ষণীয় বিতর্ক প্রতিযোগিতা। সমসাময়িক ও শিক্ষণীয় বিষয়ে শিক্ষার্থীদের যুক্তি-পাল্টা যুক্তি উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং প্রাতিষ্ঠানিক পরীক্ষায় অসাধারণ ফলাফল করা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রুহুল আমিন খোকন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে এই চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, “শিক্ষা কেবল জিপিএ-৫ বা ভালো ফলাফলের সনদে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রকৃত শিক্ষা হলো একজন শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধসম্পন্ন আসল মানুষ হিসেবে গড়ে তোলা। বিজ্ঞান, গণিত ও সাহিত্যের এই বহুমাত্রিক চর্চাই তরুণ প্রজন্মকে যুক্তিমনস্ক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবে।” তিনি শিক্ষার্থীদের মেধা ও মনন নিয়ে নিরন্তর এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জনাব মুহাম্মাদ ইসহাক বলেন, শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক এবং আগামী দিনের স্মার্ট প্রজন্মের উপযোগী করে গড়ে তুলতেই এই আয়োজন। তরুণদের মেধা বিকাশে আগামীতেও বিদ্যালয়ের পক্ষ থেকে এমন সৃজনশীল উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, বিপুল সংখ্যক অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin