
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জে পুলিশ সদস্যের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সন্তানদেরকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বিপিএম -সেবা নিজে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাসানুর রহমান হাসান, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।