মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়া প্রেসক্লাব সম্পাদক মোঘল সুমনের পিতার আজ ১৭তম মৃ-ত্যুবার্ষিকী স্বর্ণদ্বীপে স-শস্ত্র বাহিনীর যৌ/থ ম/হড়া সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী এসআরবি-৮ এর অভি-যানে কিশোরী ধ-র্ষণ মামলার পলা-তক প্রধান অভি-যুক্ত শাহিন গ্রে-ফতার রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২

​শিক্ষার মান উন্নয়ন ও ৮ দফা দাবিতে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৭০ Time View

মোঃ নাঈম মল্লিক, ​ ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি ও শিক্ষার্থীদের সুনির্দিষ্ট অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ৮ দফা দাবিতে কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নলছিটি সরকারি ডিগ্রি কলেজ শাখা।

​১৪ অক্টোবর (বুধবার) কলেজ ক্যাম্পাসে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নাইম আহমেদ হিমেল এবং (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রাতুল গাজীর নেতৃত্বে এবং সিনিয়র সহ-সভাপতি জুবায়ের তালুকদার সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ এই স্মারকলিপি হস্তান্তর করেন।

​স্মারকলিপিতে উল্লিখিত ৮ দফা দাবিগুলো হলো:

​১. মাদক, সন্ত্রাস ও ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস: সর্বপ্রকার মাদক, সন্ত্রাস ও বৈষম্যমূলক পরিবেশমুক্ত রেখে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষাজীবন সুনিশ্চিত করা।
২. বিশুদ্ধ খাওয়ার পানি: ক্লাসরুমে বিশুদ্ধ খাওয়ার পানির ফিল্টার সরবরাহের ব্যবস্থা করা।
৩. ক্যান্টিন স্থাপন: শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীদের জন্য মানসম্মত খাবারের সুবিধার্থে দ্রুত কলেজে একটি পূর্ণাঙ্গ ক্যান্টিন চালু করা।

৪. ইভটিজিং মুক্ত পরিবেশ: ক্যাম্পাসে বহিরাগতদের অনাঙ্ক্ষিত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং ছাত্রী ও সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষায় ইভটিজিং মুক্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা।

৫. খেলার মাঠ সংস্কার: শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য কলেজের খেলার মাঠটি দ্রুত সংস্কার ও খেলাধুলার উপযোগী করা।

৬. বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত: ক্লাসরুমগুলোর অকেজো ও নষ্ট লাইট, ফ্যানসহ অন্যান্য সরঞ্জাম দ্রুত পরিবর্তন বা মেরামত করা।

৭. শিক্ষা সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও বিনোদনের জন্য বার্ষিক শিক্ষা সফর/আনন্দ ভ্রমণ এবং প্রতি মাসে অন্তত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।

৮. উৎসবমুখর পাঠদান: শ্রেণিকক্ষে মনোরম ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও গ্রহণে উদ্বুদ্ধ করা।

​স্মারকলিপি প্রদান শেষে ছাত্রদল নেতৃবৃন্দ জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই অঞ্চলের ঐতিহ্যবাহী ও সর্বোচ্চ বিদ্যাপীঠ নলছিটি সরকারি ডিগ্রি কলেজকে একটি আলোকিত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin