মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

ক্ষেতলালে মাদ-কবিরোধী সমাবেশ: তরুণদের এগিয়ে আসার আহ্বান ওসির

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১১৯ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় আয়মাপুর উদ্দীপ্ত তরুণ সংগঠনের আয়োজনে আয়মাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মামুদপুর ইউনিয়ন বিএনপির সদস্য আজিজুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম। তিনি বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়, পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স। কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে বক্তব্য দেন ,মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধারকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেওয়ান হাসান, সদস্য সচিব রাসেদ, মামুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান আলী হান্নান তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার ও তরুণদের সচেতন ভূমিকা রাখতে হবে। পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে।
মঞ্চে আরও উপস্থিত ছিলেন আয়মাপুর উদ্দীপ্ত তরুণ সংগঠনের সভাপতি তৌফিক তালুকদার, সাধারণ সম্পাদক মারুফ শাহরিয়ার ও সাংগঠনিক সম্পাদক অনিক।
এ সময় এলাকার নারী-পুরুষ, শিশু-কিশোর, যুবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, এর আগে আয়মাপুর উদ্দীপ্ত তরুণ সংগঠনের সাংগঠনিক সম্পাদক অনিকের নেতৃত্বে গ্রামের কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় বলে দাবি করা হয়েছে। পরে উদ্ধার করা মাদক জনসম্মুখে ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin