শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গৌরনদী পৌর আ.লীগ নেতার মৃ-ত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৬৬ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে মো. মনিরুজ্জামান মিয়া (৪৫) সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন।

তিনি (মনিরুজ্জামান মিয়া) আওয়ামী লীগের গৌরনদী পৌর শাখার সাবেক সদস্য ছিলেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে তিনি মৃত্যুবরন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বুধবার রাত দশটার দিকে তার মরদেহ বাড়িতে এসে পৌঁছানোর সম্বাবনা রয়েছে বলে জানিয়েছেন মৃতের বোন জামাতা ইউপি সদস্য সৈয়দ মিজানুর রহমান বাদশা।

মনিরুজ্জামান মিয়ার সফরসঙ্গী আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার মোবাইল ফোনে জানিয়েছেন, মনিরুজ্জামানসহ তারা গৌরনদী ও আগৈলঝাড়ার প্রায় ৩০ জনের একটি দল গত ১২ অক্টোবর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিলেন।

বুধবার ভোরে হাওরের বোটের মধ্যে বসে হৃদরোগে আক্রান্ত হন মনিরুজ্জামান। তাৎক্ষণিক তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানিয়েছেন, মনিরুজ্জামানের মরদেহ নিয়ে তারা গৌরনদীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। যাত্রাপথে সবকিছু ঠিক থাকলে রাত দশটার মধ্যে তারা গৌরনদীতে পৌঁছতে পারবেন বলেও তিনি উল্লেখ করেছেন।

অপরদিকে দলমত নির্বিশেষে গৌরনদীর সকলের প্রিয় মনিরুজ্জামান মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পরিবারের সদস্য, স্ত্রী, ছোট ছোট ছেলে-মেয়ে ও স্বজনদের আহাজারিতে মৃতের বাড়ি এবং তার আশেপাশের এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin