মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

সুজানগরের ৫৮টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ করলেন এমপি সেলিম রেজা হাবিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১২৯ Time View

এম এ আলিম রিপন,সুজানগরঃ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পাবনার সুজানগর উপজেলার ৫৮টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের খাদ্যশস্যের ডিমান্ড অর্ডার (ডিও) বিতরণ করা হয়েছে।মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার প্রতিটি পূজামন্ডপের জন্য সরকারি বরাদ্দের ৬০০ কেজি খাদ্যশস্যের এ ডিমান্ড অর্ডার অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে সরকারি এ অনুদান তুলে দেন পাবনা -২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম সেলিম রেজা হাবিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার ৫৮টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে এদিন দুপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা -২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম সেলিম রেজা হাবিব। প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম রেজা হাবিব বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকেই এ দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন। শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সরকার সব ধরনের সহযোগিতা করছে। তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসব উদযাপন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে। সভাপতির বক্তব্যে ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, ‘শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পূজা উদযাপন কমিটির নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান, বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু,সাবেক অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক স্বপন বিশ্বাস, সদস্য সচিব জয়ন্ত কুমার কুন্ডু। অনুষ্ঠানে বিএনপি নেতা আবদুস সালাম মোল্লা, বাবুল হোসেন সরদার, হারুন মন্ডল,উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্ট,হিন্দু ধর্মীয় নেতা বিজন কুমার পালসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin