মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা নীলফামারী, শ্রেষ্ঠ পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫৪ Time View

খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধি:

সার্বিক কর্মদক্ষতা, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে নীলফামারী। একই সাথে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হয়েছেন নীলফামারী জেলার পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন।
আজ ১৩ অক্টোবর (মঙ্গলবার) রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
সভায় শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপারের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম।

পুরস্কার বিতরণকালে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে পুলিশকে আরও জনবান্ধব ও পেশাদার হতে হবে। নীলফামারী জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। আশা করি, রেঞ্জের অন্য জেলাগুলোও এই পারফরম্যান্স অনুসরণ করে অপরাধমুক্ত রংপুর রেঞ্জ গঠনে ভূমিকা রাখবে।
পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারী জেলায় ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, ব্যাপক মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চোরাচালান রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়নে পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনের দূরদর্শী নেতৃত্বে জেলা পুলিশ অনন্য ভূমিকা পালন করেছে। এই ধারাবাহিক সফলতার কারণেই নীলফামারী জেলা এবং জেলার পুলিশ সুপার এই গৌরবজনক স্বীকৃতি লাভ করেন।
এই অর্জনে অনুভূতি প্রকাশ করে নীলফামারীর পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন রেঞ্জ ডিআইজি মহোদয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “এই স্বীকৃতি নীলফামারী জেলা পুলিশের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম ও সেবার মানসিকতার ফসল। এই অর্জন আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।”
ওই সময় সভায় রংপুর রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং রেঞ্জের আওতাধীন ৮টি জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin