মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

‎পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫৬ Time View

‎পাইকগাছা(খুলনা )প্রতিনিধি।।

‎”স্কাউটিং করবো, সৎ চরিত্র গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে ৭ম উপজেলা স্কাউট সমাবেশ-২০২৬।

‎১৩ অক্টোবর মঙ্গলবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও সুসজ্জিত প্যারেড পরিদর্শনের মাধ্যমে এ সমাবেশের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস পাইকগাছা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসীউজ্জামান চৌধুরী।

‎বাংলাদেশ স্কাউটস পাইকগাছা উপজেলা শাখার কমিশনার মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান ও স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা শাখার সম্পাদক এবং ডেপুটি চীফ প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা। টিম স্কাউট সিনিয়র সহকারী শিক্ষক প্রদীপ কুমার শীলের সফল সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আজহার আলী।

‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা শাখার সহকারী কমিশনার অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক আশুতোষ কুমার মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, মোঃ আব্দুল ওহাব, অঞ্জলী রাণী শীল, সাব ক্যাম্প চীফ পাপিয়া সুলতানা, প্রোগ্রাম চীফ সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকার, ডেপুটি অমরেন্দ্র সরকার, স্কাউট লিডার প্রদীপ শীল, মো. রফিকুল ইসলাম ও আ. আলীমসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট লিডার ও শিক্ষকমণ্ডলী।

‎দিনব্যাপী আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার স্কাউট ও গাইড সদস্যরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ স্কাউটদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin