মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

‎পাইকগাছায় স্থানীয় সরকার কাঠামোর মধ্যে সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫৮ Time View

‎পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।

‎পাইকগাছায় হেলভেটাস বাংলাদেশ ও ডরপ-এর যৌথ উদ্যোগে স্থানীয় ডরপ কার্যালয়ে ‘স্থানীয় সরকার কাঠামোর মধ্যে নাগরিক সমাজ সংস্থাগুলোর (সিএসও) ভূমিকা, দায়িত্ব এবং অংশগ্রহণের উপায়’ শীর্ষক এক দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি জি. এম. এম. আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন ডরপ-এর উপজেলা সমন্বয়কারী ও কমিটির সদস্য সচিব মো. শরিফুল আলম তুহিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মা সংসদের প্রতিনিধি মিতা রাণী দাস, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সদস্য ও সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, মহানন্দ অধিকারী মিন্টু, প্রীতীশ মন্ডল, ফাতেমা আক্তার, আফরোজা বেগম, মুন্নি আক্তার, নাজমা, সুফিয়া বেগম, নূরুন্নাহার পারভীন, ইমা আক্তার সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সিএসও প্রতিনিধি, উপজেলা মা সংসদ এবং ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশ নেন।

‎সভায় স্থানীয় সরকার ব্যবস্থায় উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, জলবায়ু-সহনশীল নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাত এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সিএসও ও সিবিও প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ওয়ার্ড সভা, প্রাক-বাজেট ও উন্মুক্ত বাজেট আলোচনা এবং স্থায়ী কমিটিগুলোতে কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে স্থানীয় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin