মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

কারাগারে হঠাৎ অসুস্থতা: শেবাচিমে চিকিৎসাধীন নারী হাজতির মৃ-ত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১১৬ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামের এক মাদক মামলার নারী হাজতির মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে কারাগারে হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কাজল রেখা, ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইসলামাবাদ গ্রামের আরিফ হোসেনের স্ত্রী।

কারা কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, গত (১৮ই সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নলছিটির ইসলামাবাদ এলাকায় পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখাকে আটক করে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি ঝালকাঠি কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ বিকাশ রায়হান ব্যাপারটা নিশ্চিত করেছে। সোমবার রাতে কারাগারের ভেতরে কাজল রেখা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা পক্ষ আসামি কাজল রেখাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরো জানান
আইনি প্রক্রিয়া সম্পন্ন ও ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে কারা সূত্রে জানা গেছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin