মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫৭ Time View

মোঃ নাঈম মল্লিক,
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। 

রবিবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় ঝালকাঠি সদর উপজেলা নথুল্লাবাদ ইউনিয়নের চাকলার বাজার এলাকায় জেলা তথ্য অফিসের সহযোগীতায় এ কর্মসূচি পরিচালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ঝালকাঠি মানব কল্যান সোসাইটি।

আয়োজিত ডেঙ্গু কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাসিব ইকবাল তালুকদার সভাপতিত্ব করেন ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির সভাপতি মোঃ উজ্জ্বল রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঝালকাঠি জেলা যুবদল  নেতা ও সমাজ সেবক মাহাবুবুল ইসলাম সবুজ, ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম। 

এছাড়া নথুল্লাবাদ ইউনিয়নের স্থানীয়রা উপস্থিত ছিলেন নথুল্লাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ হারুন হাওলাদার, নথুল্লাবাদ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজ রহমান, নথুল্লাবাদ ইউনিয়নের বিএনপি নেতা আসলাম হাওলাদার, বিএনপি নেতা মজিবুর মাঝী, যুবদল নেতা ইউসুফ জমাদ্দার, আরিফ মুন্সী, তারেক খলিফা, নুরুজ্জামান মিয়া, ছাত্রদলের নথুল্লাবাদ ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মহিলা দলের নেত্রী বির্থী আক্তারসহ আরো অনেকে।

অভিযানে সংগঠনের সদস্যরা ও স্থানীয়দের নিয়ে ঝালকাঠি নথুল্লাবাদ ইউনিয়নের চালকার বাজার ও  বিভিন্ন এলাকায় গিয়ে জমে থাকা পানি পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।

এ সময় বাসাবাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার বিষয়ে বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি দিনের বেলায়ও এডিস মশা কামড়াতে পারে উল্লেখ করে ঘরে-বাইরে সতর্ক থাকা, প্রয়োজন হলে মশারি ব্যবহার এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

সচেতনতামূলক প্রচারে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা কোনো সংগঠনের উদ্যোগ যথেষ্ট নয়; বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। সপ্তাহে অন্তত একদিন নিজ নিজ বসতবাড়ি ও আশপাশে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করলে এডিস মশার বংশবিস্তার অনেকটাই রোধ করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin