শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা

মান্নারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুছ ছোবহানের বিশাল জনসভায় প্রার্থী ঘোষণা”-চেয়ারম্যান চায় ইউনিয়ন বাসী

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৭০ Time View

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন হাজারীগাও গ্রামের বাসিন্দা ও জাতীয় নাগরিক পাটি (এনসিপি) দোয়ারাবাজার উপজেলা আহবায়ক মোঃ আব্দুছ ছোবহান। তিনি মৃত মো. তাজুদ আলীর পুত্র। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন ও তার নিজ গ্রাম হাজারীগাওয়ের সর্বস্তরের সাধারণ মানুষের মতামত নিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার রাতে হাজারীগাঁও পয়েন্টে এ সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশ নেন।

মো. ইদ্রিস আলী সভাপতিত্বে ও আলী আকবর এর সঞ্চালনায় চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুছ ছোবান বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের মতামত নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মান্নারগাঁও ইউনিয়নবাসীর সেবা করার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ দিলে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মাদকমুক্ত সমাজ গঠন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করব।
সরকারি সুযোগ-সুবিধা সবার মাঝে সুষম বণ্টন, দুর্নীতি ও অনিয়মমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন করবো। এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার। আমি চেয়ারম্যান নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। এসময় আরও বক্তব্য রাখেন,,আলাউদ্দিন, আঃ গণি, আঃ মতিন, হোছন আলী, আখল মিয়া, মোস্তফা, সেলিম মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অবহেলিত মান্নারগাও ইউনিয়নের উন্নয়ন বঞ্চিত মানুষের কল্যাণে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, রাস্তা ও অবকাঠামো উন্নয়নে আব্দুস সোবহান এর বিকল্প নেই। বারবার আমরা চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে ভুল করলেও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা আব্দুস সোবহান কে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin