শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :-
ফুটপাত দ-খলমুক্ত করতে অভিযান ব্যর্থ-বাড়ছে জ-নদুর্ভোগ প্রায় কোটি টাকা চাঁ-দাবাজির অভিযোগ চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক আশুলিয়ায় ডা-কাতিসহ একাধিক মামলার আ-সামিকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ তারাগঞ্জের ৬৩ মন্দিরে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ওসির শান্তিতে নোবেল পুরষ্কার পেলেও অশান্তিতে আছে গ্রামীণ ব্যাংকের সহকর্মীরা প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ভাঙ্গুড়ায় করতোয়া নদীতে কচুরিপানার ঘের দেয়ায় দুর্গাপূজার প্রতিমাবিসর্জন নিয়ে শঙ্কায় হিন্দু সম্প্রদায় গৌরনদী এসিল্যান্ড মেহেদী হাসানের বিদায় সংবর্ধনা রক্তের বাঁধন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

‎সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬ এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

‎কেএম শহীদুল ইসলাম :
‎সুনামগঞ্জ বাণিজ্য মেলা-২০২৬ এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎৯অক্টোবর ২০২৬ ইং রোজ শুক্রবার বাদ জুম্মা নামাজের পর শহরের ষোলঘর ক্রিকেট স্টেডিয়াম মাঠে আইরা এন্ড আকসা ইভেন্ট ম্যানেজমেন্ট এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে ২০২৬ইং বানিজ্য মেলার শুভ উদ্ভোধনের লক্ষ্যে এই ভিত্তিপ্রস্তর স্থাপন কাজ ও দোয়া মাহফিল কর্মসূচী অনুষ্ঠিত হয়। চলতি মাসে মাঠ সাজানোর কাজ শুরু হবে এবং মাঠ সাজানো শেষে মেলা উদ্ভোধন করা হবে বলে জানান আয়োজকরা।
‎ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন
‎সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপিতি মোঃ সামছুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি এনামুল হক এনাম, জেলা  চেম্বার অব কমার্সে এন্ড ইন্ডাস্ট্রির সদস্য রেজাউল করিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কাজী নাসিম উদ্দিন লালা, সুনামগঞ্জ জেলা জুলাই যোদ্ধা কমিটির আহ্বায়ক হাফিজুল ইসলাম রাজু, জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আমানুল হক রাসেল, মোহাম্মদ শামছুদোহা, মানবাধিকার কর্মী কাজী জাহান, জেলা যুবদল সদস্য শামসুল ইসলাাম পারভেজ, তরুন সমাজ সেবক ক্রীড়াবিদ মোঃ জালাল উদ্দিন  প্রমূখ।
‎এসময় আরও উপস্থিত ছিলেন আইরা এন্ড আকসা ইভেন্ট ম্যানেজমেন্ট এর আয়োজক কমিটির ফকরুল ইসলাম,আবু বক্কর সিদ্দিক হিরো,মোঃ আতিকুর রহমান আতিক, মোঃজাকির হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।
‎চেম্বারের সভাপতি মোঃ সামছুল হক বলেছেন,একটি বাণিজ্যে মেলায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। তবে এই বাণিজ্যে মেলা যখন শুরু হবে খেলার মাঠের স্থানীয় জনগনের সাথে মতামতের ভিত্তিতে এই বাণিজ্যে মেলা শুরু করা হবে। তবে যেন স্কুল কলেজ টাইম এবং আযান ও নামাজের সময় সূচী মেলা কমিটির আয়োজকরা মেনেই মেলা পরিচালনা করতে হবে। পাশাপাশি মেলায় অশ্লীল কোন ধরনের কর্মকান্ড পরিচালনা করা হবে না বলে তিনি সাংবাদিকদের আশ্বস্থ করেন। পরে এক দোয়া মাহফিলে চেম্বারের নেতৃবৃন্দরা দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন। ##
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin