শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

ক্ষেতলালে প্রান্তিক জনগোষ্ঠীর ৮৩ পরিবারকে গবাদি পশু বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৪৯ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট প্রতিনিধি।।

জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের জীবনমান উন্নয়ন ও আয়বৃদ্ধির লক্ষ্যে ৮৩টি পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরিবারের সদস্যদের হাতে গবাদি পশু তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে আয়বর্ধক কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। গবাদি পশু পালনের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো নিয়মিত আয় করতে পারবে। পাশাপাশি পরিবারের পুষ্টি ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল আলীম, সাধারণ সম্পাদক নাফিউল হাদি মিঠু সহ জাকির হোসেন চৌধুরী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুশী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে শুধু আর্থিক সহায়তা নয়, বরং তাদের আয় করার সুযোগ তৈরি করা জরুরি। গবাদি পশু বিতরণের মতো আয়বর্ধক কর্মসূচি প্রান্তিক পরিবারগুলোকে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
তারা উপকারভোগীদের গবাদি পশুর যথাযথ যত্ন নেওয়া, নিয়মিত পরিচর্যা করা এবং এর মাধ্যমে অর্জিত আয় পরিবারের কল্যাণে ব্যবহারের আহ্বান জানান।
অনুষ্ঠানে ১১৫টি পরিবারের সদস্যরা উপস্থিত থেকে গবাদি পশু গ্রহণ করেন। এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো ভবিষ্যতে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin