শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত জনসেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে ঈশ্বরগঞ্জে ডিসির পরিদর্শন।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
স্বচ্ছ , জনবান্ধব ও দুর্নীতিমুক্ত জনসেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে জেলা পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে বহুমুখী ও ব্যাপক কর্মতৎপরতা পরিচালনা করছেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান। জেলার সাধারণ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষা, ভূমি ব্যবস্থাপনা এবং উন্নয়নমূলক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে দায়িত্ব পালন করাসহ জেলা পর্যায়ে সুশাসন নিশ্চিত কর নিয়মিত উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে পরিদর্শনের মাধ্যমে ব্যাপক ও বহুমুখী কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন।

নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তিনি (৮ অক্টোবর) বৃহস্পতিবার জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা বিভিন্ন সরকারী দপ্তর,শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়, ঈশ্বরগঞ্জ থানা, সরিষা ইউনিয়ন পরিষদসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি ও সেবার মান পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন অংশীজনের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিকভাবে পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে সরিষা ডেকুয়ারচর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক। একই সঙ্গে নিজ সরিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মডেল ফুলের বাগানের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন, নান্দনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি সকলের সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসকের এ পরিদর্শনের মাধ্যমে সরকারি সেবার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং আসন্ন দুর্গাপূজাকে নির্বিঘ্ন ও উৎসবমুখর করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের মধ্যে আরও কার্যকর সমন্বয় ও উদ্দীপনা সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin