মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
স্বর্ণদ্বীপে স-শস্ত্র বাহিনীর যৌ/থ ম/হড়া সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী এসআরবি-৮ এর অভি-যানে কিশোরী ধ-র্ষণ মামলার পলা-তক প্রধান অভি-যুক্ত শাহিন গ্রে-ফতার রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ

২২ বছর কা-রাবন্দী, ফাঁ-সির দণ্ড পাওয়া কয়েদির হাসপাতালে মৃ-ত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫৮ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশাল কেন্দ্রীয় কারাগারে ২২ বছর ধরে বন্দী ছিলেন সুলতান হাওলাদার (৬৪)। একটি হত্যা মামলায় ২০০৪ সালে তাঁর ফাঁসির আদেশ হয়েছিল। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন তিনি।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুলতানের মৃত্যু হয় বলে জানিয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ।

সুলতান হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে।

জেলার আবু ইউসুফ বলেন, একটি হত্যা মামলায় ২০০৪ সালে আদালত সুলতান হাওলাদারকে ফাঁসির আদেশ দেন। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, সুলতান হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিয়ম অনুযায়ী, মৃত্যুর পর তাঁর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। এরপর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জেলার আবু ইউসুফ।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, সুলতান হাওলাদার একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিলেন। তবে মামলাটির বিস্তারিত তথ্য তাঁদের কাছে নেই। ফলে কোন হত্যাকাণ্ডের মামলায় তাঁর ফাঁসির আদেশ হয়েছিল, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin