শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০২৬ বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ :
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০২৬ বাস্তবায়নে বিভিন্ন স্টেকহোল্ডারদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে (অঞ্চল-৩) বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) আয়োজনে এবং উশিকা সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নাটাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-৩ ফৌজিয়া নাজনীন। প্রধান অতিথি তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা বন্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধকরণ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নির্দিষ্ট জরিমানা ও দন্ড বাস্তবায়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর জাবেদ ইকবাল, সহকারী লাইসেন্স পরিদর্শক মো: শফিকুল ইসলাম, সুমন আহমেদ, উশিকা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আ: কদ্দুছ, নাটাব প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমদ, প্রোগ্রাম অফিসার রবিউল ইসলামসহ স্থানীয় স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক তুলে ধরে তা নিয়ন্ত্রণে আইনের কঠোর বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। সেই সাথে তামাক নিয়ন্ত্রণ আইন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার কমিয়ে আনার ওপর আলোকপাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin