শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৬৭ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা প্রতিনিধি।।

জয়পুরহাটের ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘ কয়েক মাস ধরে চলা দুই পক্ষের বিরোধ অবশেষে আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।

বিরোধের এক পক্ষ ক্ষেতলাল সাব-লাইনের কেবল ব্যবসায়ী আবু বক্কর এবং অপর পক্ষ জয়পুরহাট আরএম স্যাটেলাইটের স্বত্বাধিকারী (প্রোপ্রাইটর) প্রভাষক শামীম হোসেন। সেটআপ বক্স, কেবল লাইন ও বিভিন্ন সংযোগ পরিচালনাসহ ব্যবসায়িক বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ ও ঝামেলা চলছিল। এ ঘটনায় উভয় পক্ষই পৃথকভাবে অভিযোগ করেছিলেন।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও আইনজীবীদের উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘ কয়েক দিনের আলোচনা ও মতবিনিময়ের পর উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা সম্পন্ন হয়।

আপসনামায় উভয় পক্ষ লিখিতভাবে সম্মতি জানিয়ে অঙ্গীকার করেন, তারা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ও সংযোগ ব্যবস্থা নিয়ম মেনে পরিচালনা করবেন এবং ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম নিয়ে একে অপরের সঙ্গে কোনো ধরনের বিরোধ বা ঝামেলায় জড়াবেন না।

এ সময় উভয় পক্ষই আপস-মীমাংসার সিদ্ধান্তে সম্মতি জানিয়ে শান্তিপূর্ণভাবে যার যার ব্যবসা পরিচালনার অঙ্গীকার করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও আইনজীবীদের উপস্থিতিতে আপস-মীমাংসার মাধ্যমে দীর্ঘদিনের এ ব্যবসায়িক বিরোধের অবসান হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin