শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

পঞ্চগড়ে শিশু-কিশোরদের নিয়ে দিনব্যাপী ক্রীড়া উৎসব

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৫৫ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
‘আমাদের সংস্কৃতি—মা, মাটি, প্রকৃতি’ স্লোগানে পঞ্চগড়ে শিশু-কিশোরদের নিয়ে দিনব্যাপী ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সদর উপজেলার গলেহাহাট ফাযিল মাদ্রাসা মাঠে দুই পর্বে এ উৎসবের আয়োজন করে পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার।
সকাল ১১টায় উৎসবের উদ্বোধন করেন কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল প্রধান। অনুষ্ঠানের শুরুতে জেলার আদর্শিক ও গুণী অবসরপ্রাপ্ত শিক্ষক মহিম উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক দেলওয়ার হোসেন।

উৎসবের প্রথম পর্বে গ্রামীণ ক্রীড়ার বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এর মধ্যে ছিল ‘বডি ব্যালান্স’, ‘মাইন্ড সেটআপ’ ও ‘অ্যাটেনশন’ প্রতিযোগিতা। পরে শিশু-কিশোর অনূর্ধ্ব-১২ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে ফুলপাড়া তরুণ স্পোর্টিং ক্লাব ২–০ গোলে চছপাড়া ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিকেল ৩টায় শুরু হয় শিশু-কিশোর অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। খেলা শুরুর আগে একসময়কার অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড় মো. আব্দুস সালাম ওরফে ব্যারিস্টারকে সংবর্ধনা দেওয়া হয়। দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান বাবু।
ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে গলেহা একাডেমি ও টুনিরহাট লাল তরুণ ফুটবল একাডেমি ১–১ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে গলেহা একাডেমিকে ৩–১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টুনিরহাট লাল তরুণ ফুটবল একাডেমি।
উৎসবের দুই পর্বেই সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ও নাট্যকার মো. আব্দুর রহিম। এ সময় গলেহাহাট ফাযিল মাদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক মাহবুবার রহমান বিএসসি ও সমাজসেবী মাসুদ রানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin