শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৬০ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করতে বরিশালে বিভাগীয় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বরিশাল নগরীতে আয়োজিত ‘মা ইলিশ রক্ষা ও টেকসই মৎস্য সম্পদ বরিশাল বিভাগীয় জনসচেতনতা সভা-২০২৬’-এ জেলে ও সংশ্লিষ্টদের ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহবান জানানো হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজির কার্যালয় বরিশালের পুলিশ সুপার (অপারেশন্স) কাজী মো. ছোয়াইব, বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান।

বক্তারা বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন ও মৎস্যসম্পদের স্থায়িত্ব বাড়বে। এজন্য নিষেধাজ্ঞার সময়ে নদ-নদীতে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি বন্ধ রাখতে হবে। একই সঙ্গে জেলেদের সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন। সভায় মৎস্য বিভাগের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, জেলে প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin