শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

পটিয়ায় স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় স্বামীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলনে অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীর পরকীয়া দেখে ফেলা এবং প্রতিবাদ করায় স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে বুধবার (৭ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাস ফেরত স্বামী বিকাশ চৌধুরী। গত ২৯ সেপ্টেম্বর পরকীয়া প্রেমিক অশোক চৌধুরীকে সাথে নিয়ে বসতঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরিরও অভিযোগ এনেছেন তিনি।

​পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা বিকাশ চৌধুরী লিখিত বক্তব্যে জানান, ২০২১ সালের ১৩ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকার প্রমা চৌধুরীর সাথে ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর বিয়ে হয়। দাম্পত্য জীবনের সাড়ে তিন বছরের মাথায় প্রমা চৌধুরী প্রতিবেশী অশোক দাশের (৩৫) সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে পরিবারের সুরক্ষার স্বার্থে প্রায় ৬ মাস আগে স্ত্রীকে তাঁর বাবার বাড়িতে পাঠানো হয়। তখন প্রমা ১ ভরি ১ আনা স্বর্ণ সাথে নিয়ে যান। বাপের বাড়িতে যাওয়ার পর থেকে স্বামী ও তাঁর পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন প্রমা।

​বিকাশ চৌধুরী অভিযোগ করে বলেন, “পরকীয়ার কারণে শুধু আমার সংসারই ভাঙেনি, অশোক দাশের নিজের পরিবারেও অশান্তি নেমে এসেছে। চলতি বছরের ২০ মার্চ অশোকের স্ত্রী রিখা বৈদ্য ও বোন পম্পী দাশ প্রমার শ্বশুর বাড়িতে গিয়ে প্রতিবাদ জানালে চরম বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে অশোকের পরিবারও পরকীয়ার বিচারের দাবিতে পটিয়া থানায় অভিযোগ দায়ের করে।”

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্বামী আরও জানান, গত ২৯ সেপ্টেম্বর প্রমা চৌধুরী ও তাঁর প্রেমিক অশোক দাশ বেআইনিভাবে ঘরের তালা ভেঙে প্রবেশ করে। তারা ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ১ ভরি ৪ আনা স্বর্ণালংকার চুরি করে এবং জোরপূর্বক ঘর দখলের চেষ্টা চালায়। এসব ঘটনার প্রতিবাদ করলে তাঁকে ও তাঁর পরিবারকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

​এমতাবস্থায় চরম নিরাপত্তা ও মানসিক হীনমন্যতায় ভুগছেন জানিয়ে বিকাশ চৌধুরী চুরি হওয়া মালামাল উদ্ধার, অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রবাসী বিকাশ চৌধুরীর পিতা বিশ্ব চৌধুরী, প্রবাসীর ভাই আশিষ চৌধুরী ও আশিষের স্ত্রী সুমি চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin