শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

নীলফামারীর নবাগত ডিসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৬০ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ

নীলফামারীর সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নাগরিক সেবা সহজ করতে প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির। তিনি বলেছেন, জেলার মানুষের কল্যাণে প্রশাসন কাজ করবে এবং জনস্বার্থের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরের সঙ্গে নীলফামারীতে কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। সভায় জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, নাগরিক দুর্ভোগ ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে নানা বিষয় তুলে ধরেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা নীলফামারী শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সড়ক ও ফুটপাত দখল করে থাকা হকার উচ্ছেদ এবং প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানান। একই সঙ্গে নীলফামারী বাইপাস সড়ক সম্প্রসারণ অথবা বিকল্প বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও জুয়ার বিস্তার রোধ, অবৈধ ক্যাসিনোসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়। সাংবাদিকরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

জনগণের অন্যতম গুরুত্বপূর্ণ সেবা ভূমি অফিস নিয়ে হয়রানির অভিযোগও উঠে আসে। ভূমি অফিসগুলোতে সাধারণ মানুষ যাতে হয়রানিমুক্ত ও দ্রুত সেবা পান, তা নিশ্চিত করার দাবি জানান সাংবাদিকরা। পাশাপাশি ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদ-নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

সভায় জেলার স্বাস্থ্যসেবা নিয়েও গুরুত্বসহকারে আলোচনা হয়। হাসপাতালগুলোর অব্যবস্থাপনা ও সীমাবদ্ধতা দূর করে চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসক-জনবল ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দাবি জানান সাংবাদিকগণ। 

এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়ন, শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত এবং জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার বিষয়েও মতামত তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি নীলফামারীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin