শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

আনুষ্ঠানিকভাবে ওয়াসা বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব নিলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

মহিউদ্দীন চৌধুরী।।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম ওয়াসা বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

এ সময় ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব রেজাউল করিম নেচার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাফায়াতউল্লাহ চৌধুরী চুক্কু, ইফতেহার হোসেন ইফতু, সালাউদ্দিন সোহেল, মোহাম্মদ ইব্রাহিম, জাহাঙ্গীর কবির চৌধুরী, এস এম সুমন ও সাহা নুর।

এছাড়া উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ চৌধুরী ও জিয়াউর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জু, সদস্য সচিব জমির উদ্দিন মানিক এবং ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি।

এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি, পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর ইদ্রিস মিয়া বলেন, চট্টগ্রাম ওয়াসার সেবার মান উন্নয়ন এবং নগরবাসীর দুর্ভোগ কমাতে গুরুত্ব দিয়ে কাজ করা হবে। ওয়াসার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, নগরবাসীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, চলমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান এবং ওয়াসার সেবাকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

পরে ওয়াসায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন নবনিযুক্ত চেয়ারম্যান। এর মধ্য দিয়ে চট্টগ্রাম ওয়াসার নতুন বোর্ড চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন আলহাজ্ব ইদ্রিস মিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin