শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

আত্রাইয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে রাস্তার কাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৯ Time View

আলিফ হোসেন।।
রাজশাহী প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার হাট কালুপাড়া ইউনিয়নের (ইউপি) সিদ্ধেশ্বরী মোড় থেকে মিঠাপুর পর্যন্ত প্রায় ২ দশমিক ৩ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।এদিকে এই রাস্তা নির্মাণ কাজ ঘিরে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃস্টি হয়েছে, বিরাজ করছে উৎসবের আবহ। এই রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হলে
সুফল এই রাস্তায় যাতায়াত করা কয়েকটি গ্রামের মানুষ,পথচারী ও যানবাহন চালকগণ। সহজ হবে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা।
জানা গেছে, এই রাস্তায় চলাচল করা স্থানীয়দের জন্য এখন নিত্য ভোগান্তি।বৃষ্টির দিনে রাস্তার বিভিন্ন স্থানে পানি কাঁদা জমায় হেঁটে যাওয় ছিলো দুর্বিষহ। তবে রাস্তার
নির্মাণ কাজ করায় অবশেষে সেই দুর্দিন কাটিয়ে এলাকায় বইছে স্বস্তির হাওয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২ দশমিক ৩ কিলোমিটার রাস্তা নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮ হাজার ২৭৬ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছেন রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড।
এদিকে এই রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন হলে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিবে এলাকাবাসীর জন্য। নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে সেই আশায় কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মুখে এখন হাসি।
স্থানীয় রিক্সাভ্যান চালক আব্দুর রহমান বলেন, তিনি প্রতিদিন বিভিন্ন রাস্তায় ভ্যান চালান। এই রাস্তায় অনেক কষ্ট করতে হতো।
রাস্তা নির্মাণ কাজ শুরু হওয়ায় এখন সুদিন ফিরেছে, চলাচল অনেক সহজ হয়েছে।”অটোরিকশা চালক আলম জানান, “আগে এই রাস্তায় যাতায়াতে সময় ও ব্যাটারির চার্জ খরচ বেড়ে যেত। রাস্তা নির্মাণ সম্পন্ন হলে যাত্রীদের আরাম, আমাদেরও স্বস্তি।”
স্থানীয়রা মনে করছেন, এই রাস্তা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন প্রাণ সঞ্চার করবে। কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সাধারণ মানুষের কর্মজীবনে আসবে নতুন গতি ও স্বাচ্ছন্দ্য।
স্থানীয়রা বলছে, একটি গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে রাস্তার কাজ বিলম্বিত এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করতে উদ্দেশ্যেপ্রণোদিত ও পরিকল্পিতভাবে গণমাধ্যম কর্মীদের কাছে মিথ্যা তথ্য দিয়েছে।
স্থানীয়দের দাবি এসব গায়েবী অভিযোগের গুরুত্ব না দিয়ে দ্রুত রাস্তা নির্মাণ করা হোক। এই রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হলে নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে,একইসঙ্গে এলাকার আর্থসামাজিক উন্নয়নে বড় ভুমিকা রাখবে,সহজ হবে উপজেলা সদরের সঙ্গে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা।
সরেজমিন দেখা গেছে, সম্প্রতি অতিবৃষ্টিতে রাস্তার সাব-বেইজের কয়েকটি অংশ ধসে পড়ে সেখানে বালু দিয়ে ভরাট করা হয়েছে।রাস্তার নির্মাণ কাজে কোনো অনিয়ম হচ্ছে না। উপজেলা প্রকৌশলীর নির্দেশে অফিসের কর্মকর্তাগণ নিয়মিত রাস্তার নির্মাণ কাজ তদারকি করছেন।
এদিকে এখানো রাস্তার কাজ সম্পন্ন হয়নি,ঠিকাদারকে এখানো কোনো বিল দেয়া হয়নি,এলজিইডি এখানো রাস্তা বুঝে নেয়নি,তাহলে এখানোই অনিয়মের প্রশ্ন আসছে কেন ?
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন, আব্দুর রহমান,আলী হোসেনসহ অনেকে বলেন,রাস্তা নির্মাণ কাজ বিলম্বিত করতে একটি গোষ্ঠী শুরু থেকেই অহেতুক গায়েবী অভিযোগ উঙ্খাপন করে আসছে।তারা বলেন, আন্তর্জাতিক বাজারে বিটুমিন,পাথর তেল এবং শ্রমিকের মজুরি বেশী এমনিতেই ঠিকাদারগণ বিপাকে রয়েছে।এমতাবস্থায় বার বার খন্ডিত অভিযোগ উঙ্খাপন করে রাস্তার নির্মাণ কাজ বিলম্বিত ও প্রশ্নবিদ্ধ করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তারা এসব অভিযোগ আমলে না নিয়ে দ্রুত রাস্তর নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি করেছেন।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আত্রাই উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার বলেন, স্থানীয়দের কাছ থেকে রাস্তা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পাওয়ার পরপরই কার্যালয়ের লোক পাঠিয়ে তদন্ত করে নিয়মানুযায়ী কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। এখানে অনিয়ম-দুর্নীতির কোনো সুযোগ নাই।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin