শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

চারঘাটে জুয়েলের উদ্যোগে আরও ২টি গভীর নলকূপ স্থাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট পৌরসভায় সুপেয় পানির সংকট নিরসনে আরও দুটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খলিলের মোড় ও ৬ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায় এসব নলকূপ স্থাপন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েলের উদ্যোগে নলকূপ দুটি স্থাপন করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সুপেয় পানির চাহিদা পূরণ এবং দৈনন্দিন দুর্ভোগ কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নলকূপ দুটি চালু হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের পানি সংগ্রহের কষ্ট কমবে বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, এর আগে আসাদুজ্জামান জুয়েলের উদ্যোগে চারঘাট পৌরসভার বিভিন্ন এলাকায় ১২৪টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন করে আরও দুটি গভীর নলকূপ স্থাপন করা হলো। স্থানীয় পর্যায়ে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে তাঁর এ উদ্যোগ অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

আসাদুজ্জামান জুয়েল বলেন, সুপেয় পানি মানুষের অন্যতম মৌলিক চাহিদা। পৌরসভার কোনো মানুষ যেন পানির অভাবে দুর্ভোগে না পড়েন, সে লক্ষ্যেই বিভিন্ন এলাকায় টিউবওয়েল ও গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১২৪টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পৌরসভার বিভিন্ন এলাকায় সুপেয় পানির সংকট কমবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin