শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৬৯ Time View

নিজস্ব প্রতিবেদক রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক পালিত হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬-এর প্রতিপাদ্য হলো: “Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures” (বাংলা অর্থ: “শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটারিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযৌগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত
অধ্যক্ষ আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মুনমুন সুলতানা।

পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস. এম তিতুমীরের সঞ্চলায় বক্তব্য রাখেন, পাকড়ী দিঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইম আকতার খান, বাংলাদেশ শিক্ষক সমিতির গোদাগাড়ী শাখার সাধারণ সম্পাদক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ আবদুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহাবুবুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির গোদাগাড়ী উপজেলা শাখার সভপতি এম.এন রিদওয়ান ফিরদৌস, হরিন বিকসা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক নইরিদ্দিন বাবু, শাহ সুলতান (রহ) কামিল মাদ্রাসার আরবি বিভাগের অধ্যাপক মাও. মোঃ দুরুল হোদা প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, ১৯৪৮ সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে শিক্ষার অগ্রগতি, মানবজাতির ক্রমোন্নতি এবং আধুনিক সমাজের বিকাশ সাধনে শিক্ষক সমাজের অপরিহার্য ভূমিকা ও অবদানের কথা জোরের সাথে ঘোষণা করে শিক্ষকগণ যাতে এসব ভূমিকা পালনের জন্য উপযুক্ত সম্মান ও মর্যাদা ভোগ করতে পারেন তা সুনিশ্চিত করার অঙ্গীকার ঘোষণা করা হয়েছে।
১৯৬৬ সালের ৫ অক্টোবর ইউনেস্কোর উদ্যোগে শিক্ষকদের মর্যাদা সম্পর্কে প্যারিসে অনুষ্ঠিত ঐতিহাসিক বিশেষ আন্তঃসরকার সম্মেলন বিশ্বব্যাপী শিক্ষকদের অধিকার, কর্তব্য ও মর্যাদা বিষয়ক আন্তর্জাতিক দলিল ‘ইউনেস্কো/আইএলও সনদ’ স্বাক্ষরিত হয়। ওই দিবসটি শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে। আপনাদের যদি মর্যদা না দেয়া হয় না এটা পুরাপুরি সঠিক নয়। আংশিক সত্য। আপনাদের বাড়ীভাড়া বৃদ্ধি, ৫ ভাগ বৃদ্ধি, করেছেন। সকল প্রায়মারী স্কুল সরকারী করণ করেছেন। জাতীয় বেতন স্কেলের ব্যাপারে কাজ করছেন সরকার। আপনাদের অবসর ও কল্যানের টাকা বছরের পর পর পাচ্ছেন না তাদের ব্যপারে মন্ত্রণালয়ে লিখবেন বলে শিক্ষকদের আশ্বাস্ত করেন।

শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর, জাঁতি গঠনে তাদের ভূমিকা বেশী। দেশের ৯৬ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারী শিক্ষকগন শিক্ষার গুনগত মান উন্নয়ন, পাসের হার বৃদ্ধিতে ভূমিকা রাখছেন। বাড়ীভাড়াসহ নানামূখি সমস্যায় মধ্যে দিনাতিপাত করছেন। তাদের নুন আন্তে পান্তা ফুরায় অবস্থা। আমরা চাই এদের অবস্থার উন্নতি করা, সমস্যা গুলির সমাধান করা।
তিনি আরও বলেন, শিক্ষার গুনগত মান বাড়াতে হবে। শিক্ষার্থীর প্রতি অনুশাসন থাকে হবে। শিক্ষক হিসেবে আপনার রাজনৈতিক পরিচয় থাকবে না। আমার যেমন রাজনৈতিক নেই। আপনার থাকবে কেন? প্রধান শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান উপজেলার বিভিন্ন অফিস, জেলার বিভিন্ন বিভিন্ন অফিসে আসবেন কাজের জন্য আসবেন। কিন্তু সহকারী শিক্ষক, অধ্যাপক কেন উপজেলা, জেলায় আসবেন কেন? তার ক্লাস কে করবে। শিক্ষকদের নৈতিক চরিত্র নষ্ট হচ্ছে। এদের ব্যপারে কাজ করতে হবে। স্কুল টাইমে কোন কোচং, প্রাইভেট পড়া করা যাবে না।

বক্তরা বলেন, ১৯৯৭ সালে দেশের সার্বভৌমত্ব হস্তান্তরের আগে ২৮ সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হত। পিপালস রিপাবলিক অফ চাইনাকে দেশের সার্বভৌমত্ব হস্তান্তরের পর ১০ সেপ্টেম্বর পালিত হতে শুরু করে শিক্ষক দিবস।
ইন্দোনেশিয়া- ইন্দোনেশিয়ান টিচার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠার দিনটি হল ২৫ নভেম্বর। সে দিনটিকেই জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয়।
ইরান- মোরতেজা মোতাহারির স্মৃতিতে ২ মে তারিখে শিক্ষক দিবস পালিত হয়।
ইরাক- ১ মার্চ শিক্ষক দিবস হিসেবে পালিত হয় ইরাকে। মালয়েশিয়া- ১৬ মে তারিখটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। মালয়েশিয়ায় দিনটিকে ‘হরি গুরু’ নামে ডাকা হয়। নেপাল- আশাদ পূর্ণিমার দিনে নেপালে শিক্ষক দিবস পালিত হয়। জুলাই মাসের মাঝামাঝি আসাদ শুক্ল পূর্ণিমা পড়ে। নেপালে এই দিনটিকে বলা হয় গুরু পূর্ণিমা।
নিউ জিল্যান্ড- ২৯ অক্টোবর শিক্ষক দিবস পালিত হয় এই দেশে। সিঙ্গাপুর- সেপ্টেম্বর মাসের প্রথম শুক্রবার পালিত হয় শিক্ষক দিবস।

তবে ২০১১ সালের আগে পর্যন্ত পয়লা সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হত সিঙ্গাপুরে। দক্ষিণ কোরিয়া- ১৫ মে তারিখটি শিক্ষকদের উৎসর্গ করেছে এই দেশটি। রেড ক্রস যুব দলের সদস্যরা হাসপাতালে তাঁদের অসুস্থ শিক্ষকদের দেখতে যান। সেই তারিখটি ছিল ২৬ মে। তবে ১৯৬৫ সাল থেকে তারিখটি বদলে ১৫ মে করা হয়। স্পেন- ২৭ নভেম্বর শিক্ষক দিবস পালিত হয় এই দেশে। থাইল্যান্ড- প্রতিবছর ১৬ জানুয়ারি শিক্ষক দিবস পালিত হয় এখানে। ১৯৫৬ সালের ২১ নভেম্বর সরকারের তরফে একটি প্রস্তাবের মাধ্যমে এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র- ১৯৪৪ সালে আমেরিকার মৈটে ওয়ায়েটে উডব্রিজ সর্বপ্রথম শিক্ষক দিবসের পক্ষে সওয়াল করেন। পরে ১৯৫৩ সালে মার্কিন কংগ্রেস তাতে সায় দেয়। ১৯৮০ সাল থেকে ৭ মার্চ শিক্ষক দিবস হিসেবে পালিত হতে শুরু করে। কিন্তু পরে মে মাসের প্রথম মঙ্গলবার এটি পালিত হতে থাকে। সেখানে এক সপ্তাহ ধরে এইদিনটি পালিত হয়।
আর্জেন্টিনা- রাষ্ট্রপতি ডোমিঙ্গো এফ. সার্মিয়েন্টোর স্মৃতির উদ্দেশে ১১ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় সেখানে। সাংবাদিক, স্যান জুয়ানের রাজ্যপাল, কূটনীতিজ্ঞ, সেনেটর ও রাষ্ট্রপতি ছিলেন তিনি। তিনিই দেশে প্রাথমিক শিক্ষাকে অত্যাবশ্যক করেন। পাশাপাশি স্থাপন করেন ৮০০টি শিক্ষা ও মিলিটারি প্রতিষ্ঠান-সহ শিক্ষক স্কুলের। গড়ে তোলেন জনসাধারণের জন্য লাইব্রেরি। আমেরিকান মডেলের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তিনি ৩২ জন আমেরিকান শিক্ষককে দেশে আমন্ত্রণ জানান। ১৯৪৩ সালে শিক্ষার ওপর পানামায় আয়োজিত ইন্টারআমেরিকান কনফারেন্সে ১১ সেপ্টেম্বরকে প্যানআমেরিকান টিচার্স ডে হিসেবে ঘোষণা করা হয়। অস্ট্রেলিয়া- এখানে অক্টোবর মাসের শেষ শুক্রবার শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। শেষ শুক্রবার যদি ৩১ অক্টোবর হয়, তা হলে ৭ নভেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয় অস্ট্রেলিয়ায়।
ভুটান- ২ মে এখানে পালিত হয় এই দিনটি। ভুটানের তৃতীয় রাজা জিগমে দোরজি ওয়াঙচুকের জন্মজয়ন্তীর দিনে শিক্ষক দিবস পালিত হয় ভুটানে। তিনিই দেশে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন।
ব্রাজিল- ১৫ অক্টোবর শিক্ষক দিবস পালিত হয় ব্রাজিলে।

শিক্ষক কর্মচারী, অফিসারদের একটি র‍্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে গোদাগাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনেএক আলোচনা সভায় যোগ দেন।
উপজেলার শতাধিক স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষক, কর্মচারীবৃন্দ, সুধিজন অংশগ্রহণ করেন।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin