মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
রাজশাহীর গোদাগাড়ীর এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমানকে গ্রেফ-তার করেছেন পুলিশ মোহনপুরে মাশরুম চাষের উ-জ্জ্বল সম্ভাবনা ফলের বাগান ব-দলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন সুনামগঞ্জে সামাজিক নিরীক্ষার ফলাফল জেলা প্রশাসকেহর কাছে হ-স্তান্তর পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ

বরিশালে মা-দক মামলায় দুই আসামির যাবজ্জীবন কা-রাদন্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৪৮ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

২২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তারের প্রায় এক যুগ পর মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

সোমবার (৫ অক্টোবর) বরিশালের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মিল্টন হোসেন এ রায় ঘোষণা করেছেন।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তারা পলাতক রয়েছেন।

দন্ডপ্রাপ্তরা হলেন-পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা সাহাদাত হোসেন পন্ডিত ও একই উপজেলার বাসিন্দা জলিল হাওলাদার।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) তারেক আল ইমরান।

আদালত সূত্র ও রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, ২০১৪ সালের ২১ অক্টোবর বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। তৎকালীন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান মুকুলের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২২৫ বোতল ফেনসিডিলসহ সাহাদাত হোসেন পন্ডিত ও জলিল হাওলাদারকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তারেক আল ইমরান বলেন, মামলার সাক্ষ প্রমাণ পর্যালোচনা শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে তাদের যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেছেন। তবে রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন।

তিনি জানান, ২০১৪ সালে মাদক উদ্ধারের পর মামলাটি দায়ের করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তাতারের পর আদালতের রায় অনুযায়ী সাজা কার্যকর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin