শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

‎খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু; বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে–ভিসি ড. রেজাউল করিম

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
‎খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাসে ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ২৫ একর জায়গায় সূপেয় পানি প্রকল্পের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। ৩ মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে কৃষি অনুষদে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হবে। এমনটি নিশ্চিত করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.রেজাউল করিম।
‎সোমবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যম্পাস পাইকগাছায় যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষে ক্যাম্পাস পর্যবেক্ষণে আসেন উর্ধতন কতৃপক্ষ। তারা জানান, এ প্রকল্পের প্রধান লক্ষ্য ২৫ একর জায়গার উপর প্রতিষ্ঠিত ক্যাম্পাসে বৃষ্টির পানি মাটির নীচে নেওয়া হবে। সেখান থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে খাওয়ার উপযোগী করে পাম্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ ক্যাম্পাসে অবস্থানরত সকলের মাঝে সরবরাহ করা হবে। শুধুমাত্র সুপেয় পানির জন্য ক্যাসের কার্যক্রম এতোদিন বন্ধ ছিলো। খুব শীঘ্রই তথা চলতি শিক্ষাবর্ষে ৪ টি বিভাগে ২০ জন করে ৮০ শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের জন্য হল নির্মান করা হয়েছে। গবাদী পশু নিয়ে গবেষনা করার জন্য দুটি শেট নির্মাণ করা হয়েছে। এসব সর্বিক কাজ দ্রুত সম্পন্ন করার জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় সাধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী। আমিরুল ইসলাম কাগজী বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় অবস্থিত। যেটা কৃষি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলেও বর্তমান সরকার সেটাকে বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত করেছেন। এজন্য অতি দ্রততম সময়ের মধ্যে যাতে কার্যক্রম শুরু করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হয়েছে। আশা করছি ২-৩ মাসের মধ্যে কার্যক্রম শুরু হবে। এ সময় উপস্থিত ছিলেন,পল্লী উন্নয়ন একাডেমির সাবেক ইঞ্জিনিয়ার এম, এ মতিন।
‎
‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin