শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

পূজায় গু-জব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুলের

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসান। এসময় তিনি যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার পাশাপাশি বিভ্রান্তিকর কোনো তথ্য নজরে এলে দ্রুত পুলিশকে জানানোরও পরামর্শ দেন।

রবিবার (৪ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ১৪ টি থানার পূজা উদযাপন পরিষদের নেতা ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা এবং বিকল্প বিদ্যুৎব্যবস্থা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

পূজা উদযাপন পরিষদের নেতাদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই না করে প্রচার বা শেয়ার করা যাবে না। কোনো গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। কেউ গুজব বা উসকানির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে সে বিষয়েও পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায়
নারী ভক্তদের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়ার পাশাপাশি তাদের যেকোনো সমস্যা দ্রুত শনাক্ত করে সমাধানের ওপরও গুরুত্ব দেওয়া হয়। শিশুদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা রাখার বিষয়েও আলোচনা করা হয়।

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে বিভিন্ন ধর্ম, শ্রেণি-পেশা ও সামাজিক প্রতিনিধিদের সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। স্থানীয় মসজিদের ইমাম, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপরও জোর দেওয়া হয়।

পূজামণ্ডপে মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে আশপাশের মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

সভায় বলা হয়, কোনো ছোটখাটো বিরোধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন বড় ধরনের পরিস্থিতিতে রূপ না নেয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে দ্রুত সমন্বিত উদ্যোগ নিতে হবে। কোনো ঘটনায় আইন নিজের হাতে তুলে না নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর পরামর্শও দেওয়া হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন থানার পূজা উদযাপন পরিষদের নেতারা নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা, সম্ভাব্য সমস্যা ও স্থানীয় পরিস্থিতি তুলে ধরেন। জেলা পুলিশ তাদের মতামত বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট,জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি দেবব্রত দাস দুকুল সাধারণ সম্পাদক সংগ্রান বর্মন , ও পার্থ সারথি সিং আপেল,ময়মনসিংহ সদরসহ ১৪ থানা এলাকার পূজা উদযাপন কমিটির সভাপতি , সাধারণ সম্পাদক সহ উপস্থিত ছিলেন। এ সময় পূজা উদযাপন কমিটির বিভিন্ন বক্তাগন ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের বক্তাগন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এর কার্যক্রের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে মন্ডপে সি সি ক্যামারা স্থাপন করে সুষ্ঠ সুন্দর নিরাপ্তার মাধ্যমে উৎসব মুখোর পরিবেশে পুঁজা উদযাপন সহ যথাযথ সময়ে বিসর্জন কাজ সম্পন্ন করবেন বলে আশ্বাস প্রদান করেন। সভা জেলা পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তাহন সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ( ওসি) উপস্থিত ছিলেন ।

সভায় শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে পূজা উদযাপন পরিষদ, পূজারী, ভক্ত, স্বেচ্ছাসেবকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসান।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin