
মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি কে এম ইমরুল কায়েশ ও শিকদার মাহমুদুর রাজীর পঞ্চগড় জেলা আইনজীবী সমিতিতে আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি ভবনে এ সভার আয়োজন করা হয়। জেলা আইনজীবী সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে।
সমিতির সভাপতি এ. হাসান প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা ও দায়রা জজ জাহেদুল হক, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, গভর্নমেন্ট প্লিডার (জিপি) আমিরুল এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এ সময় জেলা আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবীরাও উপস্থিত ছিলেন। সভায় বিচারব্যবস্থা ও আইনজীবীদের পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।