শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

মহেশপুরে ৮২ পিচ ই-য়াবাসহ ১ জন গ্রেপ্তার, পলা-তক আসামির বাড়ীতে পুলিশের অভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশের এক সফল অভিযানে ৮২ (বিরাশি) পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫,৬০০/- টাকাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও মহেশপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ০২ অক্টোবর ২০২৬ খ্রিঃ রাত ২৩:০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ আঃ করিম মাতুব্বর সংগীয় ফোর্সসহ মান্দারবাড়ীয়া উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি মোঃ তরিকুল ইসলাম @ ভুট্টোর বসতঘরে তল্লাশি চালিয়ে তাঁর ছেলে মোঃ শিমুল হোসেন (১৯)-কে নিজ ঘর থেকে আটক করা হয়। উক্ত সময়ে আটককৃত আসামির দেখানো মতে ড্রয়িং রুমের খাট থেকে ৩০ পিচ এবং অভিযুক্ত আসামি তরিকুল ইসলাম ভুট্টো (৪৫) দৌড়ে পালানোর সময় ফেলে যাওয়া ৫২ পিচসহ সর্বমোট ৮২ পিচ ইয়াবা ট্যাবলেট (ওজন ৮.২ গ্রাম, আনুমানিক মূল্য ২৪,৬০০/- টাকা) ও মাদক বিক্রির নগদ ৫,৬০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৫, তারিখ: ০৩/১০/২০২৬ খ্রিঃ)।

উল্লেখ্য, পলাতক আসামি তরিকুল ইসলাম ভুট্টোর বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মহেশপুর থানা এলাকায় মাদক নির্মূল, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin