শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :-
ধানক্ষেত থেকে লালমাইয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে সিএনজি ক্ষেতলালে আরএম স্যাটেলাইট ডিস ব্যবসার বিরোধ আপস-মীমাংসায় নিষ্পত্তি মহেশপুরে আ-কস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ড-ভণ্ড সবজি, ধান ও কলাবাগান, নিমিষেই শেষ কৃষকের স্বপ্ন নেছারাবাদে মি-থ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা ও নদীতে বন্যার পানিবৃদ্ধির সাথে সাথে ফের নদী ভাঙ্গন শুরু হওয়ায় আত-ঙ্কিত জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান অ-সুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুইদিন ব্যাপী শিখন কর্মসূচির সমাপনী পঞ্চগড়ে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আশুলিয়ায় ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তিন নারী ও পুরুষসহ ৪ জনের লা-শ উদ্ধার

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪২ Time View

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী ফেনী জেলার ফুলগাজী স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাঙ্ক্ষিত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাসহ দেশের ৫৬ জেলার ৭৭ উপজেলায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

এদিকে, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় আয়োজিত এ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম- সেবা, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা কৃষি অফিসার ডাঃ মোঃ মামুনুর রহমান, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার  সাইফ-উল-আরেফীন, কৃষক ও ফ্যামেলি কার্ডের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উদ্বোধনী এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin