
মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট প্রতিনিধি ।।
জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার মামুদপুর ইউনিয়নের আয়মাপুর গ্রামের বাসিন্দা মোছাঃ মিনা খাতুন তাঁর মেয়ে মোছাঃ নুসরাত জাহান মেঘা (ক্ষেতলাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী)-কে অপহরণ ও আত্মগোপনে রাখার অভিযোগে ক্ষেতলাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, নুসরাত জাহান মেঘার পূর্বে বিয়ে হলেও বনিবনা না হওয়ায় বিজ্ঞ আদালতের মাধ্যমে আপোষমূলে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। পরবর্তীতে গত ০২/১০/২০২৬ তারিখে ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে সে তার তালাকপ্রাপ্ত স্বামী মোঃ গোলাম মর্তুজা (সৌমিক)-এর আত্মীয় বাড়িতে যায় এবং এরপর থেকে নিখোঁজ হয়। অভিযোগকারীর ধারণা অনুযায়ী, তালাকপ্রাপ্ত স্বামী অপহরণ করে নিয়ে গেছে
ক্ষেতলাল থানা প্রশাসনের
অভিযোগ পাওয়ার সাথে সাথেই ক্ষেতলাল থানা পুলিশ কালবিলম্ব না করে অত্যন্ত তৎপরতার সাথে অভিযান পরিচালনা করে। পুলিশের দ্রুত পদক্ষেপ ও কৌশলগত অভিযানের ফলে দ্রুততম সময়ের মধ্যে অপহৃত/নিখোঁজ ছাত্রীকে সফলভাবে উদ্ধার (রিকভারি) করা সম্ভব হয়।
উদ্ধারের পরপরই থানা প্রশাসন মেয়েটিকে নিরাপদে তার বাবা-মায়ের জিম্মায় ও কোলে ফিরিয়ে দেয়। অভিযোগ পাওয়ার সাথে সাথে ক্ষেতলাল থানা প্রশাসনের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপে ভুক্তভোগী পরিবার পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এলাকার সুশীল সমাজ ও সাধারণ জনগণ পুলিশ প্রশাসনের এমন দায়িত্বশীল ও জনবান্ধব ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।